সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগীতে ভুমি অফিসের সরকারি জমিতে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন ওই অবৈধ স্থপনা উচ্ছেদ করেন।
সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে জানা যায়, হোসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হোসনাবাদ মৌজার ১ নম্বর খতিয়ানের ২৫৮৪ নম্বর দাগের ৫২ শতাংশ সরকারি খাস জমি রয়েছে। ওই জমিতে গত একমাস পূর্বে আসলাম রাঢ়ী নামের এক স্থানীয় বাসিন্দা কোন ডিসিআর কিংবা অনুমিত ছাড়াই অবৈধভাবে টিনসেটের ঘর নির্মান করেন এবং সদ্য বসবাস শুরু করেন।
স্থানীয় ভূমি অফিসের দায়িত্বে থাকা তহশিলদার প্রভাষ চন্দ্র হালদার জানান, ‘সরকারি জমিতে ঘর নির্মানে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা আমার কথা শোনেনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,‘ কেউ আইনের উর্ধে নয়। সরকারি আইন অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হয়েছে। সরকারের আইনানুযায়ী উহা উচ্ছেদ করা হয়েছে।