• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর মা ইলিশ নিধনের মহাউৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ১৪:৩০ অপরাহ্ণ
উজিরপুর মা ইলিশ নিধনের মহাউৎসব

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালর উজিরপুর মা ইলিশ নিধনের মহাউৎসব চলছে। কঠোর অভিযানের মধ্য দিয়েও বেপরােয়া অসাধু জেলেরা প্রশাসনের নাকের ডগায় অবাধে মা ইলিশ নিধন করছে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১২ টায় সরজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজলা পরিষোদ থেকে মাত্র ৬শত মিটার দূর শিকারপুর মেজর এম এ জলিল সেতুর দক্ষিণ পাশে সন্ধ্যা নদীতে অসাধু জেলেরা সরকারের কঠাের নির্দেশ উপেক্ষা করে প্রকাশ্যে ঝাঁকে ঝাঁকে নৌকা নিয়ে অবাধে মা ইলিশ নিধন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রাখালতলা গ্রামের রুহিতাষ দাসের দুই ছেলে বিমল দাস ও হিরন দাসের নের্তৃত্বে প্রতিদিন অবাধে শতাধিক জেলেরা কারেন্ট জাল পেতে মা ইলিশ নিধন করছে। ওই এলাকার বাসিন্দা রফিক, করিম সহ একাধিক ব্যক্তি জানান, নাম মাত্র ইলিশ নিধনের অভিযান চলছে। প্রতিদিন সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে নৌকা নিয়ে জাল পেতে অসাধু জেলেরা ইলিশ মাছ ধরছে। নদীর দুই পাড়ে তাদের গুপ্তচরের কাজ করছেন বিভিন্ন বয়সের নারী ও পুরষরা। প্রশাসন, সাংবাদিক ও পুলিশর উপস্থিতি টের পেয়ে গুপ্তচররা জেলেদের ফােন করে পালিয়ে যেতে সহায়তা করে থাকে। এ ব্যপারে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মােঃ নাসির উদ্দিন সিকদার জানান, কিছু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ নিধণে মেতে উঠেছে তা সঠিক। তবে আমার ওয়ার্ডের সরকারি সুবিধাভাগী কোন জেলে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মা ইলিশ নিধন করলে তাদের নাম সকল ধরনর সরকারি সাহায্যের তালিকা থেকে বাদ দেয়া হবে। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, আমাদের একটি ট্রলার সবসময় নদীতে টহল থাকে। আমরা খবর পেয়ে ট্রলার নিয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার পূর্বেই তারা পালিয়ে যায়। আমি সাধ্যমত অভিযান চালাচ্ছি। এরপরও কেউ জাল পেতে ইলিশ মাছ ধরলে আমার কিছুই করার নাই। উপজলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, মা ইলিশ নিধন রক্ষায় আমাদর কঠোর অভিযান নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যেই দুইজন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে একমাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।