• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সিএনজির চাপায় নারী পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ণ
বরিশালে সিএনজির চাপায় নারী পথচারী নিহত

বরিশাল নগরীতে সিএনজিচালিত অটোচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (৪০) লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সিঅ্যান্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি অটো যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় এক পথচারী অটোর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অটোচালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, গত রাতে অটোর চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চালক আটক আছেন।