• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সাংবাদিক মিন্টু বসু স্মরণে গুণীজন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ণ
আজ সাংবাদিক মিন্টু বসু স্মরণে গুণীজন সম্মাননা

বরিশাল ব্যুরো
বরিশালের নাট্যজন, সাংবাদিক মিন্টু বসু স্মরণে শুক্রবার সন্ধ্যায় গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠক খেয়ালী গ্রুপ থিয়েটার এর আয়োজনে থিয়েটার মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হবে।

সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল বিশ^বিদ্যালয়ে উপার্চায প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন।

সম্মাননা প্রাপ্ত ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন খেয়ালীর সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও খেয়ালীর সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী।