নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জের একাধিক নারী কেলেংকারীর হোতা লম্পট আজিজুর রহমান বাবলু (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। একজন নারীকে ধর্ষণ ও অন্তঃসত্তা মামলায় বাকেরগঞ্জ থানার এস আই মাইনুল শুক্রবার সাহেবগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদি হয়ে লম্পট বাবলুকে আসামী করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।