• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ার্কার্স পার্টি উজিরপুরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ণ
ওয়ার্কার্স পার্টি উজিরপুরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পার্টির উপজেলা কার্যালয়ে উপজেলার বামরাইল,শিকারপুর,গুঠিয়া ও উজিরপুর পৌরসভার শাখা কমিটির সম্পাদকদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
পার্টির উপজেলা কমিটির নেতা কমরেড এইচ,এম হারুন এর সভাপতিত্বে সভায় পার্টির গঠনতন্ত্র ও সাংগঠনিক বিষয় বক্তব্য রাখেন পার্টির উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন।

সভায় আরো বক্তব্য রাখেন পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা নেতা কমরেড মঞ্জুর আলম, কমরেড ফরিদ হোসেন শিকদার, কমরেড রফিকুল ইসলাম প্রমুখ।