• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মধ‌্যরা‌তে বিধবার ঘরে প্রবেশ, এএসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে মধ‌্যরা‌তে বিধবার ঘরে প্রবেশ, এএসআই ক্লোজড

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফ‌লে মধ‌্যরা‌তে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করে জনতার হাতে আটকের ঘটনায় রফিকুল ইসলাম না‌মে পু‌লি‌শের এক এসআই‌কে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম(৪২) উপজেলা সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার হস্তক্ষেপে ওই এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে বাউফল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে উদ্ধার করে। শনিবার তাকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণিত হলে রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।