• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রিতে অভিযান চালিয়ে ছয় কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় রবিবার দুপুরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গৌরনদী পৌর এলাকার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র আরমান সরদার, বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র খোকন বেপারী ও কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মেরীনা বেগম।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম ও খোকন বেপারীকে ছয় কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।