• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিভিল রাইটস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও প্রকৌশলী মোঃ কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ
সিভিল রাইটস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও প্রকৌশলী মোঃ কামাল হোসেন

দুমকি প্রতিনিধিঃ
মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ ও অতিমারি করোনাকালীন সময়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি কর্তৃক সাংবাদিক ও প্রকৌশলী মোঃ কামাল হোসেন কে সিভিল রাইটস এ্যাওয়ার্ড -২০২১ প্রদান করা হয়। গত বৃহস্পতিবার সংগঠনটির একযুগ পূর্তি অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক রাষ্ট্রদূত ড. মোঃ আনোয়ারুল্লাহ চৌধুরী। প্রকৌশলী মোঃ কামাল হোসেন ১৯৭৫ সালের ১জানুয়ারী পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন আঠারোগাছিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। আঠারো গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনি ও লেবুখালী হাবিবুল্লাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এ প্রথম বিভাগে উত্তির্ন হন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রদের অধিকার আন্দোলনে অংশগ্রহণ করে। তিনি ১২বছর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় ট্রেড ইন্সট্রাক্টর পদে চাকুরী করাকালীন সময়ে ভোকেশনাল শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা। সমাজ ও রাষ্ট্রের দূর্যোগ মূহুর্তে তিনি নিপিড়ীত, নির্যাতিত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছেন। বিশ্বব্যাপী অতিমারি করোনাকালীন সময়ে তিনি গ্রামের মানুষকে সচেতন করতে বিভিন্ন সভা সমাবেশ ও লিফলেট বিতরন করেন। পটুয়াখালী জেলার বিভিন্ন পেশার মানুষ ও সাধারন জনগনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন। করোনায় শ্বাস কষ্ট বৃদ্ধি পাওয়া রোগীদের মাঝে দুমকি তে প্রথম বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করেন।