এম ইসমাইল।।
আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচার প্রচারণায় পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরাও।
পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় গাছে গাছে জুলছে নাছিমা বেগম এর শুভেচ্ছা ব্যানার। চায়ের টেবিলে বসলেই আলোচনার মূল থাকে নাছিমা বেগম এর নির্বাচনি কেন্দ্রিক। তিনি সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী হয়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি নিজের সামর্থ্যানুযায়ী বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত করে ইতিমধ্যে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন বলে ও জানা যায়।
ঈদ উৎসব এবং বিভিন্ন সময় এলাকার গরীব মানুষদের সহযোগীতা করে আলোচনায় ও এসেছেন নাছিমা বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, নাছিম বেগম পশ্চিম ইলিশা এর বিল্লাল হোসেন এর স্ত্রী। তিনি একজন সুশিক্ষা শিক্ষিত মহিলা। তার স্বামী বিল্লাল হোসেন পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী এর সাথে সম্পৃক্ত।
বিল্লাল এর স্ত্রী নাছিমা বেগম বলেন, আমি শুরু থেকেই ৭,৮, ৯নং ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের পাশে নিজের সামর্থ্যানুযায়ী দাঁড়িয়েছি, এখনো সহযোগীতা করছি।
তিনি আরো বলেন, এলাকাবাসীর অনুরোধে আমি ৭,৮,৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছি, জনগণ যদি আমাকে নির্বাচিত করে শতভাগ চেষ্টা করবো একটি সুন্দর সমাজ গড়ে তোলার ইনশাল্লাহ।