হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।গত ১৮ই আক্টোবর শনিবার বেলা ৬ টার সময় উপজেলা বাসষ্ট্যান্ড জামে মসজিদে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারন সম্পাদক আবদুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক প্রার্থী আবদুল হামিদ,এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা আজিজুল হক সরদার,আবদুল সাত্তার,মোহাম্মদ আলী মোল্লা,আল আমিন দেওয়ান,সাইফুল ইসলাম প্রমূখ।অপর দিকে একই সময়ে উপজেলার শ্রীপুর গ্রামে দেওয়ান বাড়ি জামে মসজিদে জেলা স্বেচ্চাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল সরদারের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।এ সময় উপস্তিত ছিলেন গুয়াবাড়িয়া বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক শাহেআলম বেপারী,উপজেলা যুবদল নেতা মতিন তালুকদার,আমির হোসেন বাগা,্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার প্রমূখ।