• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ববি প্রতিনিধি

গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একযোগে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। যার ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ (১৭ই) অক্টোবর রোবার দুপুর ১২ টা থেকে ১ ঘন্টার এই পরীক্ষা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ক ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৪’শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিবে। এবারের গুচ্ছ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা হওয়াতে শিক্ষার্থীদের অনেকটা সুবিধা হয়েছে।

এনিয়ে উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন বলেন সকলের সমন্বয়ে তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছেন।