• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে তাল গাছের চারা বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ণ
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে তাল গাছের চারা বিতরন

আমতলী : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শিশুদের মাঝে তাল গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে এ চারা বিতরন করা হয়।
জানাগেছে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমতলী উপজেলা কৃষি অফিস তাল গাছের তারা বিতরনের উদ্যোগ নেয়। সোমবার বিভিন্ন স্কুলের শতাধিক খুদে শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরন করা হয়। চারা বিতরন কালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা উপ-পরিচালক আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাইল করিম, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান ও শিক্ষক কবির হোসেন প্রমুখ।