• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার, সভা ও দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ণ
বরিশালে ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার, সভা ও দোয়া-মোনাজাত

বরিশালে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী। এ-উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে আজ ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেন, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল, আসমা আক্তার, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রেজা মোঃ মহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে। পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।