• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লুট, নির্যাতন, মন্দিরে হামলার প্রতিবাদে বরিশালে ওর্য়াকার্স পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ
লুট, নির্যাতন, মন্দিরে হামলার প্রতিবাদে  বরিশালে ওর্য়াকার্স পার্টির মানববন্ধন

বরিশাল ব্যুরো

হামলা, খুন, লুট, নির্যাতন ও মন্দির ভাঙ্গার মুল হোতাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির বিচার দাবী করেছে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি। বৃহস্পতিবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে জেলা ওর্য়াকার্স পার্টির আয়োজনে মানববন্ধন ও পথ সমাবেশে এই দাবী তোলা হয়।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপুু সুলতান, শাহজাহান হাওলাদার, মোজাম্মেল হক ফিরোজ, ফায়েজুল হক বালি ফারহাইন, অধ্যাপক গোলাম হোসেন ও শামিল শাহরুখ তমাল প্রমুখ।

বক্তরা এসময় ব্যার্থ প্রশাসনের বিচার দাবীসহ অভিলম্বে দোষিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন। ##