• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২১, ১২:০২ অপরাহ্ণ
আমতলীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আমতলী : বরগুনার আমতলী উপজেলার ডাক্তার বাড়ী ও আমড়াগাছিয়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং র্যাব – ৮ যৌথ অভিযান চালিয়ে পেট্রোলপাম্প, ঔষধের দোকান মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার ডাক্তার বাড়ী এলাকার আনোয়ার হোসেন সিকদারের মালিকাধীন মেসার্স সিকদার ট্রেডার্সে ( ফার্মেসী) দীর্ঘদিন যাবৎ নমুনা ঔষধ বিক্রি এবং আমড়াগাছিয়া এলাকার ইঞ্জিনিয়ার মোঃ তালাল রহমানের মালিকাধীন রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে দীর্ঘদিন যাবৎ ওজনে কম দিয়ে আসছে এমন অভিযোগে র্যাব ৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইষলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় নমুনা ঔষধ বিক্রির অপরাধে মোঃ আনোয়ার হোসেন সিকদারকে তিন হাজার ও পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ার অপরাধে ইঞ্জিনিয়ার মোঃ তালাল রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম বলেন ফার্মেসীতে নমুনা ঔষধ বিক্রির অপরাধে তিন হাজার এবং পেট্রোল পাম্পে ওজনে কম দেয়ার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।