• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে তিন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২১, ১২:৩১ অপরাহ্ণ
মির্জাগঞ্জে তিন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ গত ১৪ অক্টোবর পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য তিন জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবির শাহানুর খান গত ১৪ অক্টোবর এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বিক্রি, গ্রহণ, যাচাই বাছাইসহ ভোটগ্রহণ করবেন। তপশিল অনুযায়ী ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর। ৪ নভেম্বর যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ শেষে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেনকে ১নং মাধবখালী ও ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন, উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেনকে ৩নং আমড়াঁগাছিয়া ও ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামকে ৫নং কাকড়াঁবুনিয়া ও ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

পরে ওইদিনই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব ইউনিয়নের নির্বাচনের সময়সূচি উল্লেখিত গণ-বিজ্ঞপ্তি জারি করেন।