• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতিবিদ ও সাংবাদিকের বাড়িতে চুরি : আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১, ১২:১০ অপরাহ্ণ
রাজনীতিবিদ ও সাংবাদিকের বাড়িতে চুরি : আটক ১

বরিশাল ব্যুরো
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো সাংবাদিক সাঈদ পান্থ’র বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় কাউনিয়া থানা ও কোতয়ালী মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাকিব হাওলাদার (২১) নামে এক চোরকে মালামালসহ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
জানা গেছে, অধ্যাপক নজরুল হক নিলু নগরীর মনষাবাড়ির গলিতে ২য় তলা বাড়িতে বসবাস করে আসছিলেন। গত সোমবার সকালে তিনি ও তার স্ত্রী ঢাকা থেকে বরিশালের বাসাতে পৌছালে দেখতে পান ঘরের ভিতরে সব এলোমেলো। পাশাপাশি দেখেন তাদের ২য় তলার একটি বেলকুনির গ্রীল ভেঙে একটি দরজা ভেঙ্গে এই চুরি সংগঠিত হয়েছে। পরে খোজঁ নিয়ে জানতে পারেন তাদের ১৩ ভরি স্বর্ণালংকার, আলমারিতে থাকা নগদ এক লাখ টাকা ও ১ লাখ টাকার প্রাইজবন্ড নেই। এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে নগরীর শ্রীনাথচ্যার্টাজীলেনস্থ সাংবাদিক সাঈদ পান্থ’র বাসার সামনের রুমের লোকজন না থাকায় ও দরজা খোলা থাকার সুযোগে রোববার রাত ১১টায় দুই ফ্যান নিয়ে চলে যায় চোর। পথে সাংবাদিক পান্থ’র সাথে ওই চোরের দেখা হয়। তিনি ফ্যান সর্ম্পকে চোরকে জিজ্ঞাসা করলে চোর আবলতাবল কথা বলতে থাকে। পরে তাকে দুইটি ফ্যানসহ আটক করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই চোরকে থানায় নিয়ে যায়। থানার এসআই সুলতান আহম্মেদ জানান, ফাঁকা রুম থেকে দুইটি ফ্যান চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চুরির সাথে আরো কোন গ্রুপ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ##