• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের চাল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১, ১৭:১১ অপরাহ্ণ
গৌরনদীতে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের চাল চুরি

গৌরনদী প্রতিনিধি \ ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের।
ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, পরিষদের গোডাউনে জেলেদের মাঝে বিতরনের জন্য ৪৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং ভিজিডির ১০ বস্তা সরকারী চাল রক্ষিত ছিলো। রবিবার দিবাগত রাতে গোডাউনের পিছনের জানালার লোহার সিঁধ কেটে গোডাউন থেকে ২৭ বস্তা চাল চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রথম গোডাউনের জানালার সিঁদ কাটা দেখে। পরবর্তীতে খবর পেয়ে গোডাউন খুলে দেখা যায় জেলেদের জন্য রক্ষিত চালের মধ্যথেকে ২৭ বস্তা চাল চোরেরা নিয়ে গেছে।