• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২১, ০৯:২১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাকেরগঞ্জ প্রতিনিধি
“মুজিববষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বাকেরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত শনিবার সকাল ১০ টায় থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, তহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম-সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, আবুল কালাম আজাদ, খান মোহাম্মাদ সেলিম, মাহফুজা বেগম ভানু, অঞ্জু রানী নাথ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুন কুমার সাহা, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন প্রমূখ।