জি.এম রিপন, বানারীপাড়া
বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিময় দূর্ণীতি ও দলীয় শৃংঙ্খলা বঙ্গের কারণে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আঃ মন্নান মৃধাকে বাদ দিয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন মৃধাকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এক্ষেত্রে দলীয় নির্দেশ উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত কয়েক জন নেতা ওই প্রার্থীর বিপক্ষে দু’জন নেতাকে সতন্ত্র প্রার্থী করে মাঠে নামিয়েছেন বলে উপজেলা আওয়ামী লীগের কাছে দশ নেতার বিরুদ্ধে রেজুলেশন আকারে অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো.মিজানুর রহমান মিঠু ঘরামী সহ একাধিক নেতা উপজেলা আওয়ামী লীগের কাছে এ অভিযোগ করেণ।
এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক অচিরেই জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানিয়েছেন।
তিনি জানান, যারা আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে ক্ষতার দাপটে অবৈধভাবে অর্থ-বিত্তের মালিক বনে গেছেন, অচিরেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী মো.কবির হোসেন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদন্দ্বিতা করছেন।
২৭ অক্টোবর উপজেলা নির্বাচন উপজেলা কমিশনার মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্ধ দেয়ার পর নিয়মিত বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ দেয়ার পর থেকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন মৃধার বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে মাঠ পর্যায়ে প্রচার প্রচারানা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আঃ রাজ্জাক মাস্টার ও মটরসাইকেল প্রতীকের প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আব্দুর রহিম। এরা দু’জনেই শেষ পর্যন্ত মাঠে থেকে নির্বাচন চালিয়ে যাবেন বলে জানান। ফলে এনিয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। এক্ষত্রে তাদের মধ্যে অনেকেই নৌকা প্রতীকের নেপথ্যে সতন্ত্র প্রার্থীদের সঙ্গে গোপনীয় সম্পর্ক রেখে চলছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন।
এর পরেও জনতার বিপুল ভোটের রায় নিয়ে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন মৃধা। তিনি জানান, ২০০৩ সাল থেকে ওই ইউনিয়নে সাড়ে ৮ বছর চেয়ারম্যান থাকার সময় ও পরবর্তীতে এলাকার সাধারণ মানুষের জন্য যেসব উন্নয়ন করেছেন, এবারের নির্বাচনে তার সুফল পাচ্ছেন।
এদিকে নাম গোপন রাখার সর্তে সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় একাধিক নেতা জানান, এখানে যারা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে দু’জন আওয়ামী লীগ নেতাকে বিদ্রোহী প্রার্থী করে মাঠে নামিয়েছেন, তারা মূলত দলের মধ্যে ঘাপটি মেরে থাকা মীরজাফর। তারা দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন শৃষ্টি করার লক্ষে এমনটা করছেন বলে অভিযোগ করেন। এক্ষেত্রে তারা ওই সব ঘাতক নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
অপরদিকে সৈয়দকাঠী ইউনিয়নের সংরক্ষিত মহিলা পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান জানান, ১১ নভেম্বর সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষে ৯টি ভোট কেন্দ্রের নিরাপত্যা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে ওই ইউনিয়নের মোট ২০২৯৩ জন ভোটার (পুরুষ ১০৪২৭ জন ও মহিলা ৯৮৬৬ জন) র্নিভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেণ।
এছাড়াও তিনি সকল প্রার্থীকে সহঅবস্থানে থেকে ও আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার আহবান জানান।