• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১, ০১:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি:
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সিকদার মোঃ খোকন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, বর্তমান সভাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লব। হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আমিন মোল্লা, সৈয়দ নকিবুল হক, ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লাসহ অন্যান্যরা। শেষে বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন অতিথিরা।