• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পায়রা সেতুতে বেড়াতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২১, ১৯:০০ অপরাহ্ণ
পায়রা সেতুতে বেড়াতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুতে বেড়াতে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার শেষ সন্ধ্যায় দুইটি মটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। র্দুঘটনার শিকার রাইয়ানকে মূমূর্ষ অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় আহত হয় রাইয়ানের স্কুল সহপাঠি মোর্শেদ। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ডের লুৎফর রহমান শাহরিয়ার একমাত্র পুত্র। রাইয়ানের মৃত্যুর খবরে হাজারও মানুষের সমগম ঘটে তার বাসার সামনে। রাইয়ান শহরের জুবীলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

সোমবার পায়রা সেতুতে বেড়াতে যাওয়া শহরের একতা সড়কের বাসিন্দা বশির উদ্দীন জানায়-পটুয়াখালীর দক্ষিন প্রান্ত থেকে সেতুর এ্যাপোজ সড়কের পশ্চিম লেন ধরে উত্তর প্রান্তে যাচ্ছিল মটরসাইকেল আরোহী দুই কিশোর। এসময় উত্তর প্রান্ত থেকে অপর একটি মটরসাইকেল আসলে এ সংঘর্ষ হয়। র্দুঘটনার সাথে সাথেই মাথায় প্রচন্ড রক্তক্ষরন হয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পরে রাইয়ান ও মোর্শেদ। পরে সেতুতে ঘুরতে যাওয়া পর্যটকরা দ্রæত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নুরুন্নাহার জানায়-রাইয়ানের মাথায় ইন্টারনাল ইনজুরি হওয়ায় তাকে বরিশাল প্রেরন করা হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দুমকী থানার এসআই বিপ্লব ভাট জানায়-সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেতুর দক্ষিন প্রান্তের টোল প্লাজা সংলগ্ন লেনে এ র্দুঘটনা ঘটে। চার লেনের পায়রা সেতুর মাঝখানে ডিভাইডার থাকার কারনে একটি মটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করলে এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়-অপর প্রান্ত থেকে আসা মটরসাইকেলটি উল্টো পথ ধরে আসছিল,তাই এ ঘটনা ঘটে।

প্রসঙ্গতঃ গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালীর পায়রা নদীতে “পায়রা” সেতুর শুভ উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর এই প্রথম হতাহতের ঘটনা।