• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচন জনসেবা করতে করতে চান সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২১, ১১:২২ পূর্বাহ্ণ
বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচন জনসেবা করতে করতে চান সাবিনা ইয়াসমিন

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়নের সমাজ সেবক মোসাঃ সাবিনা ইয়াসমিন মুক্তা।তিনি এ ইউনিয়নের ৪,৫,৬ ওর্য়াডের জনগনের সেবায় নিজেকে সদা নিয়োজিত রাখেন। করোনাকালীন তিনি এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতে এলাকাবাসী তার ওপর খুব সন্তষ্ট । এখন তার শুভাকাঙী লোকজনের চাচ্ছেন তিনি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হয়ে এলাকার মানুষের আরও সেবা করেন। এতে তার সেবাদানের পরিধি আরও বাড়বে বলে এলাকাবাসী মনে করেন। তিনিও এলাকাবাসীর মনে চাওয়াÑপাওয়ার কথা ভেবে ইউনিয়ন পরিষদের সদস্য হতে আগ্রহ প্রকাশ করে মনোনয়নপত্র দাখিল করেছেন। এব্যাপারে জানতে চাইলে মোসাঃ সাবিনা ইয়াসমিন মুক্তা সাংবাদিকদের জানান, যদি এলাকার জনগন আমাকে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি আরও বড় পরিসরে এলাকাবাসীর সেবা করতে পারব বলে আশা করছি। আমি সবার কাছে দোয়াপ্রার্থী।