স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন রহমতপুর ইউনিয়নের রামপট্রি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় ওয়ার্ড আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাককর্মী, সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল বিনিময় আক্তার-উজ-জামান বলেন রহমতপুর ইউনিয়নের মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
এছাড়াও তিনি, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহমতপুর ইউনিয়নের সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অভিমত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর । ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ নভেম্বর ভোট গ্রহণ।