হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লা নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে।জানাযায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর স্কুল সংলগ্ন এ ঘটনাটি ঘটে।গতকাল মঙ্গলবার সকালে টয়লেট করেছে এ নিয়ে জব্বার মোল্লা ও পার্শ্ববতি বাড়ির রাকিবের সাথে বাকবিতন্ড হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ৩ নভেম্বর বুধবার সকাল ১০ টার সময় রাকিব,কবির,ইব্রাহিম,আকতার,আসলাম সরদার সহ কয়েকজন মিলে জব্বারকে এলোপাতারী পিটিয়ে গুরুতর আহত করে।তখন তার মেয়ে খায়রুন নাহার ও কামাল মোল্লা এগিয়ে আসলে তাদের কে বেদম মারপিট করে।তখন বাড়ির অনন্য লোকজন তাদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।হাসপাতালে কর্মরত চিকিৎসক জব্বার মোল্লাকে মৃত্যু ঘোষনা করে।
মৃত্যু জব্বার মোল্লার ছেলে আল আমিন জানায় বিনা কারনে আমার বাবাকে মিথ্যা অপবাদে দিযে পিটিয়ে হত্যা করে।আসলাম সরদার ও তার ছেলে ভাগ্নে মিলে পরিকপ্লিতভাবে এ হত্যা করেছে।আমি তাদের পাসি চাই।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন আমরা ইতিমধ্যে আসামী একজনকে ধরতে সক্ষম হয়েছি।বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।জব্বার মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম প্রেরন করবো।