• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ০৯:১১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি

“মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

স্টেশন অফিসার বিপুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।