• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পরিচিতি সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১, ১৪:০৭ অপরাহ্ণ
বাবুগঞ্জ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পরিচিতি সভা।

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি. ( ভারপ্রাপ্ত) মোঃ একরামুল কবির, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন, মুলাদী উপজেলার পৌর মেয়র ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ মুলাদী শাখার সভাপতি মোঃ শফিকুজ্জামান রুবেল, সাধারন সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিয়, অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া। ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সহ সভাপতি মোঃ ফারুকুল ইসলাম মীর, এ্যাডভোকেট মোস্তফা জামাল খোকন,সাবেক প্রধান শিক্ষক মোঃ মুনসুর আহম্মেদ, প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফখরুল আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান স্বপন, সমাজসেবক আল মামুন অর রশীদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন স্বপন, অর্থ সম্পাদক মোঃ শাহীন হোসেন, দপ্তর সম্পাদক অপু চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিজানুর রহমান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জিনিয়া জিন্নাত জুইসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।