গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাকির হোসেন খলিফা (৭৫) শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার সকাল নয়টায় রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।