• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুরের উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত, সৎ ও বিনয়ী মানুষকে নির্বাচিত করুন-চেয়ারম্যান প্রার্থী শাহিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১, ১৭:৩৩ অপরাহ্ণ
রহমতপুরের উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত, সৎ ও বিনয়ী মানুষকে নির্বাচিত করুন-চেয়ারম্যান প্রার্থী শাহিন

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী মোঃ শাহিন হোসেন জনগনের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠক অব্যহত রেখেছেন।

চলমান মতবিনিময়ের অংশ হিসেবে শুক্রবার জুমআ নামাজ বাদ পশ্চিম রহমতপুর ডাক্তার বাড়ী জামে মসজিদে ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন।

এ সময় ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুরী প্রতিকের প্রার্থী মোঃ শাহিন হোসেন সকলেন কাছে দোয়া সমর্থন প্রত্যাশা করে।
শাহিন হোসেন বলেন রহমতপুর ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে একজন শিক্ষিত, সৎ ও বিনয়ী মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।