গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা (৭৫) শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও থানা পুলিশের সদস্যরা।
এছাড়াও বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ক্যাপেন্ট রাফসান আল হামীদের নেতৃত্বে একদল চৌকশ সেনা সদস্য অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।