গৌরনদী প্রতিনিধি
বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা সোমবার রবিবার দিনব্যাপী বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা আভাস ও কোয়ালিশন মেম্বারদের আয়োজনে ইউএনডিপি’র অর্থায়নে নগরীর আলেকান্দা আমির কুটির লেনের আভাসের প্রশিক্ষণ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। আভাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ পাঠ করেন আভাসের ডাইরেক্টর প্রোগ্রাম কর্মকর্তা এসএম সিরাজুল ইসলাম।
আভাসের অর্থ ও প্রশাসন পরিচালক মোঃ আতিক হাসান, প্রজেক্ট অফিসার নাসরিন খানম এবং মোঃ আলী আহসানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক গিয়াস উদ্দিন, সুমাইয়া জিসান, প্রবীর বিশ্বাস ননী, মোস্তফা কামাল, ইলিয়াস শেখ, রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।