নিজস্ব প্রতিবেদক
বাস-লঞ্চের ভাড়া বাড়ানো সিদ্ধান্ত বাতিল করা এবং তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আজ (০৯ নভেম্বর) মঙ্গলবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে, বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,ফাইজুল হক বালি ফারাহিন,শামিল শাহরোখ তমাল,ছাত্রনেতা সুজন আহমেদ, ইমরান নুর নিরব প্রমুখ।
বক্তারা অবিলম্বে তেলের দাম কমিয়ে বাস লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার সরকারের কাছে দাবি জানান।