• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় সাংবাদিকের মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ১৪:৫৭ অপরাহ্ণ
হিজলায় সাংবাদিকের মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়ন মহিলা দলের সাবেক সভা নেত্রী ও সাবেক সংরক্ষিত ইউপি সদস্য এবং সাংবাদিক নোমানুর রহমান শামীমের মায়ের মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।১১ ই নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহন করেন হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বরিশাল উত্তর জেলা মৎস্যজীবিদলের সভাপতি আবু বক্কর ছিদ্দিক ফারুক খান,বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারন সম্পাদক আবদুল হামিদ,হিজলা গৌরবদী ইউনিয়ন বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক সুলাইমান জমাদ্দার,হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা শরীফ জমাদ্দার,আবুল খায়ের হাওলাদার প্রর্মূখ।

উল্লেখ্য গত ৯ ই নভেম্বর সাংবাদিক নোমানুর রহমান শামীমের মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।