• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ
বামনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ রেজা ফয়সাল ,বামনা(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাতির জনক শেখ মুজিবর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়। বিকাল ৪টায় উপজেলার গোলচত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে স্মৃতিসৌধ চত্ত্বর উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুনঈম তালুকদার।