• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নিয়ামতিতে স্বচ্ছ ও সুন্দর ভাবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৫:০১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের নিয়ামতিতে স্বচ্ছ ও সুন্দর ভাবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড এ খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে ১০/১১/২০২১ তারিখ বুধবার সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত গ্রাহকদের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে ১০ টাকা কেজি মূল্যেচাল বিতরণ করা হয় ।সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে চলে এই কার্যক্রম ।ডিলার মো:পলাশ তালুকদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের তদারকিতে চলে এই কার্যক্রম । ট্যাগ অফিসার উপ: কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের উপস্থিতিতে চলে চাল বিতরণ কর্মসূচি । তিনি বলেন সাধারণ মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ও সঠিকভাবে বন্টন নিশ্চিত করতে তিনি তার দ্বায়িত্ব পালন করছেন। সাধারণ ভোক্তাদের সাথে কথা বলে জানা যায় তারা সরকারের ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল ও সঠিক মাপ বুঝে পাচ্ছে । স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এতে সন্তোষ প্রকাশ করেন।।