• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা : ৪ পরিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ণ
কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা : ৪ পরিক্ষার্থী আহত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে র‌্যাগ ডে পালন নিয়ে বহিরাগতদের সাথে এক হামলায় ৪ পরিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আহতরা হলেন কাঠালিয়া গ্রামের মোস্তফা সিকদারের ছেলে রেজাউল (১৯) একই গ্রামের মোঃ শহিদের ছেলে সাব্বির হোসেন (১৯), একই গ্রামের সাখাওয়াতের ছেলে আকাশ খান (১৮), গোসনতারা গ্রামের ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)।

এদেরকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কাঠালিয়া স্কুল এন্ড কলেজের মাধ্যমিক স্তরের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। বিদায় অনুষ্ঠানে পরিক্ষার্থীরা র‌্যাগ ডে পালন নিয়ে বহিরাগতদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

পরে তারা স্কুল থেকে বের হলে বহিরাগতরা হামলা করে।