• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কাব স্কাউটসের তাবু জলসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৯:১৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে কাব স্কাউটসের তাবু জলসা

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে পাঁচদিন ব্যাপী ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে তাবু জলসা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ বিভাগের সহায়তায় ও বাংলাদেশ স্কাউট গৌরনদী উপজেলার ব্যবস্থাপনায় গতকাল রাতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। কোর্সে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক অংশ গ্রহন করেন।