• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুরে স্বতস্ত্র প্রার্থীর প্রচারনা গাড়িতে হামলা, ভাংচুর, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ণ
রহমতপুরে স্বতস্ত্র প্রার্থীর প্রচারনা গাড়িতে হামলা, ভাংচুর, আহত ১০

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের আসন্ন ৫ নং রহমতপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা গাড়ি ভাংচুর ও সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রহমতপুরের মানিককাঠি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গাড়িচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ভেঙে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ।
সরোয়ার মাহমুদ বলেন, সন্ধ্যার দিকে তার নির্বাচনী প্রচারনার একটি পিকআপ মানিককাঠি বাজার অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের সমর্থনে একটি মিছিল আসছিলো। মিছিলটি দেখে পিকআপটি রাস্তার পাশে থামিয়ে রাখলেও জয় বাংলা গ্লোগান দিয়ে আওয়ামীগ নেতা গোলাম কিবরিয়া, মিলনের সহযোগী ফয়সাল,কসাই কালাম, ভাড়াটে টিপু খানসহ ২৫/৩০ জন হামলায় অংশ নেয়।
লাঠি সোঠা নিয়ে গাড়ির উপর হামলা চালিয়ে গাড়িটি ভেঙে দুমড়ে মুছড়ে করা হয়। হামলার সময় গাড়ি চালক সাইফুল ইসলাম, সরোয়ার মাহমুদের কর্মী মাসুম,হৃদয়,আরিফ,মহেদী,ইমরান,শাওনসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
খবর পেয়ে এয়াপোর্ট থানার উপ পরিদর্শক সাইফুজ্জামানের নের্তৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেস চন্দ্র হালদার বলেন এ ঘটনায় কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। অন্য দিকে সরোয়ার মাহমুদ জানিয়েছেন এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত একাধিকবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মিলনের বিরুদ্ধে। এ ঘটনায় পর এলাকায় সাধারন ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে এবং তারা সুষ্ঠু ভোট গ্রহন নিয়ে শংকা প্রকাশ করেছেন।