• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

গৌরনদী প্রতিনিধি

দীর্ঘদিন পর সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা রবিবার সকাল দশটায় শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় তিন হাজার ৫২৫ জন ও দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রে ৫১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।