• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ডায়াবেটিস দিবসে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ণ
আমতলীতে ডায়াবেটিস দিবসে র‌্যালী

প্রতিবেদন, আমতলী

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে আমতলী ডায়াবেটিস সমিতির উদ্যোগে রবিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় আমতলী ডায়াবেটিস সমিতির কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালী পুরনায় সমিতির সামনে শেষ হয়। পরে সমিতির মিলনায়তনে ডায়াবেটিস সমিতির পরিচালক ডাঃ রাসাবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও কেএম আব্দুল্লাহ বিন রশিদ।

বিশেষ অতিথি ছিলেন ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. একেএম সামসুদ্দিন শানু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন প্রমুখ।