বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের (বিএফসিএপি) আয়োজনে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল সরকারি শহীদ আবদূর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজে এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইয়ূথ লিডার ও বিএফসিইপির ফোকাল পারসন ইনজামুল সাফিনের আমন্ত্রণে এসময় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহসভাপতি মোঃ জুবায়ের হোসাইন, ওয়ার্কশপে কলেজের ১৫ জন শিক্ষার্থী অংশ নেন।
ওয়ার্কশপের প্রশিক্ষক ও এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহসভাপতি মোঃ জুবায়ের হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে আমরা এরকম ট্রেনিং কার্যক্রম অব্যাহত রাখব।