• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ জনপদ উন্নয়ন ও গরীব-দুস্থদের জন্য সরকারী বরাদ্দ সঠিক বন্টনের লক্ষ্যে আনারস প্রতীকে ভোট দিন- সরোয়ার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ
গ্রামীণ জনপদ উন্নয়ন ও গরীব-দুস্থদের জন্য সরকারী বরাদ্দ সঠিক বন্টনের লক্ষ্যে আনারস প্রতীকে ভোট দিন- সরোয়ার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারী বরাদ্দের সুষম বন্টন ও প্রকৃত অসহায়-দুস্থদের খুঁজে বের করে স্বাবলম্বী করণের ব্যবস্থার মাধ্যমে রহমতপুর ইউনিয়নকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষনা দিয়েছেন রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সরোয়ার মাহমুদ।

তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র আলহাজ্ব সরোয়ার মাহমুদের আনারস প্রতীকের উঠান বৈঠক ও গনসংযোগে এ ঘোষনা দিয়েছেন তিনি।

আলহাজ্ব সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিনিয়ত সকাল-সন্ধ্যা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত দিনের মত উন্নয়ন এর ধারা চলমান রাখতে ভোট প্রার্থনা করছেন।

তিনি শুক্রবার দিনভর রহমতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার,সমর্থকদের সাথে মত বিনিময় করেন।

সরোয়ার মাহমুদ বলেন উন্নয়নের স্বার্থে দল মতের উর্ধ্বে থেকে উন্নয়নের ধারা অব্যহত রাখতে অতীতের মত “আনারস” প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।