• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১, ১৪:১০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে এক তরুনকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত যুবক রাসেল হাওলাদার (১৭) বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুরে উপজেলার কবাই ইউনিয়নের ফরিদ হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার কারখানা নদীতে গোসল করতে যায়। একই সময় কবাই গ্রামের সবুজ হাওলাদারের পুত্র মাহিন হাওলাদার গোসল করতে গেলে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মাহিন ও তার পিতা সবুজ হাওলাদার রাসেলকে কারখানা নদীর পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এতে সে অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রেরণ করেন।