• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ‘আর্মির’ বর্ষসেরার তালিকায় সাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ণ
ভারত ‘আর্মির’ বর্ষসেরার তালিকায় সাকিব

ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় গ্রুপ ‘ভারত আর্মি’। প্রতি বছর ‘ভারত আর্মি’ গ্রুপ বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে থাকে। এবারও সেই পুরস্কারটি দেবে তারা। ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান।

এ তালিকায় সাকিবের সঙ্গে আরও আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফরম করা স্টিভেন স্মিথ এবং সর্বশেষ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান করেন সাকিব। যেখানে ছিল দুটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। বিশ্বকাপে এমন দুর্দান্ত পারফরম্যান্স করায় ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষ ক্যাটাগরিতে নিজের স্থান করে নিয়েছেন