• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপাশায় চেয়ারম্যানপদে সাংবাদিক রফিকুল ইসলাম’র মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২১, ১৪:০৭ অপরাহ্ণ
চাঁদপাশায় চেয়ারম্যানপদে সাংবাদিক রফিকুল ইসলাম’র মনোনয়ন দাখিল

বাবুগঞ্জ প্রতিনিধি : চতুর্থ ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান ও সমাজসেবক সাংবাদিক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

তিনি বুধবার বিকালে তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিল পরবর্তী এক প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন, মানব সেবার প্রত্যয় নিয়ে ইতিপূর্বে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব-দুস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্যসহায়তা প্রদান করেছি। করোনা দূর্যোগে চাঁদপাশা ইউনিয়নের জনগনের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতা মূলক প্রচার কার্যক্রমে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহন করেছি। তাই জনগনের সেবার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে মনোনয় পত্র দাখিল করেছি। তিনি নির্বাচনে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এ নির্বাচন (ইভিএম) ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হবে।