• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার লালমোহনে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক -৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১, ০৬:১৫ পূর্বাহ্ণ
ভোলার লালমোহনে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ  আটক -৩

এম ইসমাইল, ভোলা সদর।।

অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা এর সার্বিক তত্ত্বাবধায়নে ২৪ নভেম্বর ২০২১ তারিখ ১৯:৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ আল-মামুন ও এএসআই/হাসান মাহমুদ, এএসআই/মোঃ মাহবুবুর রহমান, এএসআই/মোঃ সরোয়ার হোসেন, লালমোহন থানা, ভোলা সঙ্গীয় ফোর্সের সহায়তায় লালমোহন থানাধীন লালমোহন পৌরসভার বনানী সাকিনস্থ ০৬নং ওয়ার্ড হইতে আসামি-১। মোঃ সোহেল চৌকিদার (২৯), ২। মোঃ শাহাদাৎ চৌকিদার (২২), ৩। মোঃ রবিউল ইসলাম মমিন (২০), গনকে অবৈধ মাদকদ্রব্য
১৮ (আঠার) পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।