দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভ‚ত হয়ে অন্তত: ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার আঠারোগাছিয়া এলাকায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় মুদী-মনোহরিসহ অন্তত: ৩টি দোকান ভষ্মীভ‚ত হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের । অগ্নিকান্ডে আবুল হোসেন সিকদার,আবদুর রব সিকদার মনির হোসেন সরদারের দোকান পুরে অন্তত: ৬লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মোঃ আবুল হোসেন সিকদার কান্না জড়িত কন্ঠে বলেন, বাবা আমার সব শেষ হয়ে গেছে এখন আমি এনজিওর কিস্তি দিমু কেমনে? আবদুর রব সিকদার বলেন, এই দোকানের বেচাÑবিক্রির উপর আমার সংসার চলে। আজ আমার শেষ সম্বলটুকু শেষ হয়ে গেলো। তার উপরে এনজিওর কিস্তি এখন আমার মরন ছাড়া উপয় নাই!
মনির হোসেন সরদার বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩ লাখ টাকা ঋণ নেয়া আছে এখন আমি এই টাকা কেমনে পরিষদ করব!
আমি এখন পথের ফকির
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেন মাসুদ বলেন, আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সাহায্য দেয়ার চেষ্টা করব।