• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নির্বাচনি আচরণবিধি ভাঙায় আটক ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১, ০৮:০০ পূর্বাহ্ণ
বরিশালে নির্বাচনি আচরণবিধি ভাঙায় আটক ৯

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।
নির্বাচন আচরণবি‌ধি লঙ্ঘন করায় ব‌রিশা‌লের মুলাদী ও বাবুগঞ্জ থে‌কে ৯ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
নির্বাচনি আচরণবিধি ভেঙে অযথা ঘোরাঘুরি করায় তাদেরকে আটক করা হয়।

আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. রমজান বরিশালের বাকেরগঞ্জ ও মো. শুভ মুলাদী উপজেলার বাসিন্দা। তারা দুজনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত। আর বাকি ৭ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক বলেন, ‘নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে বহিরাগতরা অযথা ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’

তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।
সূএঃ নিউজ বাংলা২৪.কম