• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ণ
বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে এ উপজেলাতে। ভোটার উপস্থিতি রয়েছে প্রতিটি কেন্দ্রে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।
সকাল ১১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৯টি ওয়ার্ডে ৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বাহিনীর টহল রয়েছে প্রতি কেন্দ্র। ১০টি কেন্দ্রে ৬০টি বুথে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫শ ৫৩ জন।

ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন, আ’লীগের মনোনীত প্রার্থী মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন (নৌকা), ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী মোঃ শাহিন মাহমুদ(হাতুরী)

স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব সরোয়ার মাহমুদ, আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার(ঘোড়া),ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মাওলানা আঃ হাকিম(হাতপাখা)

ইউপি সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পদে ১২জন প্রার্থী লড়ছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে। এমনকি প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। আশা করছি এ ধারা বিকাল ৪ টা পর্যন্ত অব্যহত থাকবে।